হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

গিয়াস উদ্দিন কাদের (বাঁয়ে), গোলাম আকবর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি হেভিওয়েট নেতা গোলাম আকবর খোন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে এটি জানানো হয়।

একই আসনে ৪ ডিসেম্বর দলীয় প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণা করা হয়। ইতিমধ্যে তিনি নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

তাঁকে বাদ দেওয়ার কোনো রকম ঘোষণা না দিয়ে শেষ মুহূর্তে ওই আসনে আরেক নেতাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। তবে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, আপাতত উভয়ে বিএনপির প্রার্থী হিসেবে থাকবেন, পরে একজনকে চূড়ান্ত করা হবে।

এদিকে যদিও প্রার্থী ঘোষণার আগে গোলাম আকবর খোন্দকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

অপর দিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান, রাউজানে আরেকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া কিংবা তাঁকে বাদ দেওয়ার বিষয়ে দলীয়ভাবে তাঁকে কিছুই জানানো হয়নি।

গিয়াস উদ্দিন কাদের বলেন, ‘আমার জানামতে, আমিই রাউজানে বিএনপির প্রার্থী। কারণ, হাইকমান্ড প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে, আমি টাকা জমা দিয়েছি, এরপর মনোনয়নের চিঠি পেয়েছি। এরপর আমি যথারীতি ইলেকশন কমিশন থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছি।

‘ইনশা আল্লাহ আগামীকাল (সোমবার) রাউজানে সেটা আমি জমা দেব। আমাকে বাদ দেওয়া হয়েছে বা অন্য কাউকে নমিনেশন দেওয়া হয়েছে কি না, আমি জানি না। কারণ, আমাকে দলীয়ভাবে এ বিষয়ে কিছুই বলা হয়নি। খুব সম্ভবত অলটারনেটিভ হিসেবে আরেকজনকে চিঠি দেওয়া হয়েছে।’

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘রাউজান আসনে দুজনকেই মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আপাতত উভয়ে বিএনপির প্রার্থী হিসেবে থাকবেন। প্রত্যাহারের সময় একজনকে চূড়ান্ত করে আরেকজনকে প্রত্যাহার করতে বলা হবে।’

নগরীতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে: চসিক মেয়র

সীতাকুণ্ডে ১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৯

চট্টগ্রামে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা, সাবেক কর্মচারী আটক

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না: জামায়াত নেতা