হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ফ্লাইওভারের র‍্যাম্পে কাভার্ড ভ্যান আটকে যানজট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফ্লাইওভারের র‍্যাম্পে কাভার্ড ভ্যান আটকে যানজট। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভারে উচ্চতার প্রতিবন্ধক বারে লেগে কাভার্ড ভ্যান আটকে দীর্ঘ তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। ফলে ফ্লাইওভার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফ্লাইওভারের ২ নম্বর গেটের র‍্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় পড়ে মালবাহী কাভার্ড ভ্যানটির সামনে অংশ মুচড়ে যায়। তবে গাড়িচালক ও সহকারী অক্ষত ছিলেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে আটকে থাকার পর বেলা পৌনে ২টা নাগাদ গাড়িটি সরানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি ট্রাফিক বিভাগের উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শামীম হোসেন বলেন, সকালে উচ্চতা প্রতিবন্ধকতার সঙ্গে কাভার্ড ভ্যানটি আটকে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে রেকার পাঠিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে ফেলা হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।

জানা যায়, দুর্ঘটনার পর ফ্লাইওভারের ২ নম্বর গেট নামার মুখের র‍্যাম্পটিতে সম্পূর্ণভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফ্লাইওভারের একটি অংশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এর প্রভাব ফ্লাইওভারের নিচে জিইসি মোড়ের সড়কেও গিয়ে পড়ে। সেখানেও যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

ফ্লাইওভারের লুপ ও র‍্যাম্প দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে এই ধরনের উচ্চতা প্রতিবন্ধকতা স্থাপন করেছিল সিডিএ। এগুলো স্থাপনের পর এর আগেও বিভিন্ন সময় ভারী যানবাহনগুলো দুর্ঘটনায় পড়েছিল।

চেকের মামলায় এস আলমের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন

চট্টগ্রাম বন্দরে ২৫০ কনটেইনার বিতর্কে মুখোমুখি বন্দর-কাস্টমস, উভয় পক্ষের ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত