হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ফেরত দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা পাঁচজনের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুল নম্বর ও ভুল ঠিকানা দেওয়ার কারণে তাঁদের হদিস পাচ্ছে না বলে জানিয়েছে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী।

ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, পাঁচজনের মধ্যে তিনজন কোয়ারেন্টিনে আছেন। বাকি দুজনের হদিস পাওয়া যায়নি। তাঁরা ভুল মোবাইল নম্বর দিয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ১৭ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে তাঁরা দেশে ফেরেন। এর মধ্যে একজন হালিশহরের বাসিন্দা, একজন বোয়ালখালী, একজন সাতকানিয়া, একজন সীতাকুণ্ড ও আরেকজন মিরসরাইয়ের বাসিন্দা।

ইলিয়াস চৌধুরী জানান, এদের মধ্যে হালিশহর ও সীতাকুণ্ডের দুজন ভুল নম্বর দিয়েছেন। বোয়ালখালী ও মিরসরাইয়ের দুজন হোম কোয়ারেন্টিনে  আছেন। সাতকানিয়ার প্রবাসী ওই ব্যক্তি ঢাকায় কোয়ারেন্টিনে  আছেন। হোম কোয়ারেন্টিনে  থাকা তিনজনই ভালো আছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট

ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত

হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রির চেষ্টা, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের