হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পূজামণ্ডপে ‘ইসলামি গান’, মামলার পর গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার দুজনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে দুটি সংগীত পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সংগঠন। এর মধ্যে একটি ইসলামি ভাবধারার সাম্যের গান। এই গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানিয়েছিলেন, মহানগর পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান দুটি পরিবেশন করা হয়েছে।

এর মধ্যে একটি হচ্ছে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, অন্যটি সম্প্রীতির গান ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এ ঘটনায় পূজা উদ্‌যাপন কমিটি থেকে সজল দত্তকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

সদরঘাট থানার ওসি ১৭ দিনের মাথায় প্রত্যাহার, ডিও লেটার ঘিরে আলোচনা

চেকের মামলায় এস আলমের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন

চট্টগ্রাম বন্দরে ২৫০ কনটেইনার বিতর্কে মুখোমুখি বন্দর-কাস্টমস, উভয় পক্ষের ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি