হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নির্মাণাধীন হিমাগারে অগ্নিকাণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে একটি শিল্প গ্রুপের নির্মাণাধীন হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাকলিয়া থানার এক্সেস রোডের তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামে ওই ভবনটিতে আগুন লাগে। 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকালের আগুন লাগলেও বেলা ২টা পর্যন্ত ভবনটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ওই ভবনের আগুন লাগার ঘটনা ঘিরে আশপাশে উৎসুক জনতা ভিড় করে। সড়কের পাশে ভবনটি হওয়ায় একপাশের যানচলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব ছিল। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ আহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এর আগে চন্দনপুরা ও আগ্রাবাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসচেষ্টা: নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

চট্টগ্রামে গ্যারেজে ঢুকে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক