হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর  ৩ নং ওয়ার্ডের  কয়লার ডিপোর পাশের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া সৌরভ মল্লিক(৩০) চন্দ্রঘোনা ইউনিয়নের  কয়লার ডিপো  কলোনির বাসিন্দা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে জানান ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক মন্ত্রী।

তিনি জানান,  সৌরভ মল্লিক  কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।  পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক রনি জানান, মঙ্গলবার  সকালে  সৌরভ মল্লিককে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার ও এলাকাবাসীরা। কিন্তু হাসপাতালে আসার আগেই  তার মৃত্যু হয়। সৌরভ মল্লিক  মৃগী রোগী ছিলেন বলেও  জানান তিনি।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২