হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জাবেদ (১৮) নামের এক তরুণকে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ সোমবার উপজেলার সরই ইউনিয়নের জোড়মনিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত জাবেদ ভুক্তভোগীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীর আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করেন। পরে এলাকাবাসী জাবেদকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে লামার সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান আজকের পত্রিকা বলেন, অভিযুক্ত তরুণকে আটক করা হয়েছে। তাঁর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত