হোম > সারা দেশ > চাঁদপুর

চেকপোস্টে ৫৭ যানবাহনে তল্লাশি, অবৈধ ৫ গাড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে চেকপোস্ট বাসিয়ে যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জে চেকপোস্ট বাসিয়ে ৫৭টি যানবাহনে তল্লাশি করা হয়েছে। এ সময় পাঁচ মোটরসাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং পাঁচটি অবৈধ গাড়ি জব্দ করা হয়। আজ সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার সড়কে এই অভিযান চালায় যৌথ বাহিনী।

বেলা আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে যৌথ অভিযান চালানো হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে চেকপোস্ট বাসিয়ে যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, যৌথ অভিযানে মোট ৫৭টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য পাঁচ মোটরসাইকেল আরোহীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পাঁচটি গাড়ি জব্দ করে ফরিদগঞ্জ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ