হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়কের একই স্থানে পৃথক দুর্ঘটনা, ২ পথচারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার বাজিকারখন্ড এলাকার তোফাজ্জল ফরাজির ছেলে মো. জসিম উদ্দিন (৪০) ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার নুরুল আমিন ওরফে ভোছনের ছেলে মো. মিজানুর রহমান (৬০)। 

পৃথক দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন ঘোষ। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামগামী একটি ট্রাক পথচারী জসিমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে ঘোষণা করেন। 

অপরদিকে, রাত সাড়ে ৯টার সময় পাক্কা মসজিদ এলাকার একই স্থানে সড়ক পারাপারের সময় পথচারী মিজানুর রহমান ঢাকাগামী একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মিজানুরের মৃত্যু হয়। 

পৃথক দুর্ঘটনায় বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানান ওসি খোকন ঘোষ।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা