হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন (৫০)। তিনি বগুড়া জেলার বাসিন্দা ও ট্রাকটির চালকের সহযোগী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, বিকেলে চট্টগ্রামমুখী বাস মহাসড়কের ছোট দারোগার হাট এলাকা অতিক্রমের সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়া। ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনার পর সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহায়তায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ১০ বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল হাকিম আজাদ জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা