হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের ৩ দিন পর গোমতী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর আলিফ ভূইয়া (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তর পাড়া সংলগ্ন গোমতী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আলিফ উপজেলা দড়িকান্দি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

গত শুক্রবার দুপুর ২টার টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পশ্চিম পাশের গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই দিন থেকে হোমনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু দুদিনে সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করা হয়।

আজ সোমবার সকালে স্থানীয় লোকজন ডুবে যাওয়া স্থান উত্তর পাড়া পাকা ঘাট সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় আলিফের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ