হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তাঁর ওপর হামলা চালানো হয়।

নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা কামাল। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মোবাইল ব্যাংকিং ও কনফেকশনারি ব্যবসা পরিচালনার পাশাপাশি ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। তাঁর বাবা সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা মৃত মমিন মিয়া। তাঁদের পৈতৃক নিবাস চাঁদপুরে হলেও তাঁরা কালিকচ্ছ মধ্যপাড়ায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, মোস্তফা মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে একা পেয়ে দুর্বৃত্তরা মাথা ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে একজন পথচারী তাঁকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ