হোম > সারা দেশ > চট্টগ্রাম

অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ: ৯ দিনের মাথায় জামিন মিলল সান্টুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তাঁকে জামিন দেন। 

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৯ মার্চ আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত তাঁকে জামিন দিয়েছেন। 

১৪ মার্চ সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। 

এর আগে ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। এ ঘটনায় ৬ মার্চ রাতে আব্দুল কাদের নামে নিহত শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলায় আসামি করা হয়েছে–সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন সান্টু (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), কারখানার ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, প্রশাসনিক অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীবকে। এদের মধ্যে মামুন উদ্দিন, পারভেজ হোসেন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পি তাঁরা আপন তিন ভাই।

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসচেষ্টা: নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

চট্টগ্রামে গ্যারেজে ঢুকে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক