হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুবির গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনো

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। পেছানো হবে ভর্তি আবেদনের সময়সীমা এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, “আমরা এখনো সার্কুলার দিইনি। যতক্ষণ পর্যন্ত না পত্রিকায় সার্কুলার দেব, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই শিওর না। গুচ্ছ থেকে বের হওয়ার বিষয়ে মিনিস্ট্রি বলতেছে, ‘আপনারা গুচ্ছতে থাকেন’, আর আমাদের সিদ্ধান্ত হলো আমরা বের হয়ে যাব। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো বিষয়ই নিশ্চিত না।”

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ৮৩তম একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ওই সভায় বলা হয়েছিল, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলবে আগামী বছরের ১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা