হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে কুমিল্লার কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে এসে মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে শহরের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 

সমুদ্র সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আরিফ কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মুরাদ নগরের পালাসুতা এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান মোহাম্মদ আরিফ। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরিফের বন্ধু আসিফ খান জানান, তাঁরা দুই বন্ধু বুধবার কক্সবাজার আসেন। হোটেল-মোটেল জোনের কলাতলীর সি সান হোটেলে উঠেছিলেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ বলেন, সৈকতে নেমে আরিফ নামের পর্যটক অজ্ঞান হয়ে পড়ে মারা যান। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ