হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ের তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর জয় 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ের তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা আগেই বিজয়ী হয়েছেন। ইউনিয়নগুলোতে সদস্য পদে ও বাকি ৩টি ইউনিয়নে পূর্ণ পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শামছুল আলম দিদার নৌকা প্রতীকে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মো. সাইফুল্লাহ (ঘোড়া) পেয়েছেন ৬২ ভোট। 

 ১২ নম্বর খইয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজুল হক জুনু নৌকা প্রতীক পেয়েছেন ১১ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ ইকবাল চোধুরী (ঘোড়) পেয়েছেন ৭৯২ ভোট। 

 ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. নুরুল মোস্তফা নৌকা প্রতীকে ৯ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা ভূঁইয়া (আনারস) পেয়েছেন ৩ হাজার ৩১৯ ভোট। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ