হোম > সারা দেশ > চট্টগ্রাম

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনে কাটা পড়ে পাভেল মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে পাভেলের মৃত্যু হয়। তিনি উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে জংশনের স্টেশনমাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পাভেল মিয়াসহ দুজন মালবাহী ট্রেনের একটি বগিতে ছিলেন। হঠাৎ তাঁরা লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। এ সময় পাভেল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা