হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রমজান উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম নগরীর ষোলোশহর বিপ্লব উদ্যানে এক টাকার বাজার কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মো. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে রমজান উপলক্ষে নামমাত্র ‘এক টাকা’ মূল্যে চাল, ছোলা, ডাল, তেল, ডিমসহ ২১ রকমের পণ্য নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার সকালে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহায়তায় ‘এক টাকায় রোজার বাজার’ কর্মসূচির মাধ্যমে এই বাজার বিতরণ করা হয়।

বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এক টাকায় রোজার বাজারের খবর পেয়ে নগরের নিম্ন আয়ের মানুষ ভিড় করেন ওই বাজারে। এক টাকার কয়েন জমা নিয়ে দেওয়া হয় ২০ টাকার কুপন। একেকটা কুপন দিয়ে কেনাকাটা করেন সবাই।

রমজান উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম নগরীর ষোলোশহর বিপ্লব উদ্যানে এক টাকার বাজার কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মো. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

বাজার উদ্বোধনকালে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘এক টাকায় রোজার এই বাজারে এসে আমার মনে হচ্ছে, এখানে শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। অভাবী মানুষজন এখান থেকে এক টাকা মূল্য পরিশোধ করে হাজার টাকার অধিক পণ্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছেন। এমন বাজারের ধারণা অভাবনীয় প্রশংসার দাবি রাখে। বিদ্যানন্দকে দেখে যদি সমাজের অন্য বিত্তবানেরা এভাবে মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে বিশ্বাস করি।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বাজারে ৫০০ দরিদ্র পরিবার এক টাকা দিয়ে কমপক্ষে ১ হাজার টাকার নিত্যপণ্য কিনতে পেরেছে, যা তাদের এ দুঃসময়ে একটু হলেও স্বস্তি নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।’

চিটাগং চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

জঙ্গল সলিমপুরে বিপুল টাকার সাম্রাজ্য রক্ষায় হামলা, র‍্যাব সদস্যরা অক্ষত: এসপি মাসুদ

জঙ্গল সলিমপুর: বুলডোজার দিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, এক্সকাভেটর দিয়ে খুঁড়ল রাস্তা

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলি

চবি ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা

চট্টগ্রাম বন্দরের পথে কনটেইনার জাহাজে নাবিকের মৃত্যু

চট্টগ্রামে খেলার সময় দেয়াল ধসে শিশু নিহত

চসিকে ১৫৫৭ কর্মচারীকে স্থায়ী করার উদ্যোগ সাহসী পদক্ষেপ: মেয়র শাহাদাত

হালদার জেলেদের বিকল্প আয় সৃষ্টিতে ৫০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

চবির ফেসবুক গ্রুপে বট আইডি থেকে ছাত্রীকে অশালীন মন্তব্য, ‘লেলিয়ে দেওয়া হয়েছে’— দাবি অভিযুক্তের