হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির ৬৮ শিক্ষার্থী এসআই হলেন

প্রতিনিধি

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের ৬৮ শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন থানায় তাঁদের পদায়ন হয়েছে। চলতি মাস থেকেই তাঁরা দায়িত্ব পালন করবেন।

আজ শুক্রবার সদ্য নিয়োগপ্রাপ্ত দুইজন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে তাঁদের প্রশিক্ষণ শুরু হয়। গত সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণে মোট অংশগ্রহণ করেন ১ হাজার ২৩১ জন।

এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত এসআই ও বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, আমরা বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণার্থীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা ৬৮ জন ছিলাম। খুব শিগগিরই দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় নিয়োজিত হবো আমরা। যে জনগণের অর্থে আমাদের বেতন-ভাতা হবে তার বিনিময়ে যেন আজীবন সেই জনগণের পাশে দাঁড়াতে পারি, এ দোয়া চাই।

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনার চুড়িসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

খাগড়াছড়িতে বন্দুক হাতে পাহাড়ি তরুণের মহড়ার ভিডিও ভাইরাল

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার