হোম > সারা দেশ > চট্টগ্রাম

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

অধ্যাপক রবিউল হোসেন

প্রখ্যাত চক্ষুচিকিৎসক ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার বাদ এশা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে দ্বিতীয় জানাজা এবং একই দিন বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়ায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।

রবিউল হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত