হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে পাচারকালে ১৩ হাজার লিটার পাম অয়েল জব্দ

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেলসহ বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্টগার্ডের পূর্ব জোনের সদস্যরা এ অভিযান চালায়। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কর্ণফুলী নদীর মোহনা সি বিচ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে চারজন ক্রুসহ এফবি তানিশা নামের একটি বাল্কহেড আটক করা হয়। বাল্কহেডটিতে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেল ছিল। বাল্কহেডের ক্রুরা তেলের উৎস, গন্তব্য বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তেলসহ বাল্কহেডটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, বিশেষ অভিযানে জব্দকৃত তেল ও ভাল্কহেড কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ

আইএসপি প্রতিষ্ঠানে হামলা গভীর নিরাপত্তা সংকটের ইঙ্গিত বহন করছে: আইএসপিএবি