হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর হাসপাতালের রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রেহানা আক্তার (৪০)। মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, নিহতের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে। তাঁর স্বামীর নাম মো. জসিম উদ্দিন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, আজ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে মস্তাননগর এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় রেহানা আক্তার (৪০) নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
 
জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, নিহত রেহানা আক্তার (৪০) বাড়ির পার্শ্ববর্তী মহাসড়কের পূর্বপাশে পারিবারিক কাজে গিয়েছিলেন। ফেরার সময় অজ্ঞাত গাড়ির চাপায় তিনি মারা যান। তাঁর এক ছেলে আর এক মেয়ে রয়েছে।

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়রের মেয়াদ শেষের আট মাসের কী হবে

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু