হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার স্টেশনের আটটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবার রাত পৌনে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনের রেল গেইট সুপার (ডিওসি) মার্কেট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট চৌমুহনীর রেল গেইট সুপার মার্কেট। আজ সন্ধ্যায় ওই মার্কেটের কোনো একটি ইলেকট্রিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় লোকজনসহ চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীকালে তাঁদের সঙ্গে যুক্ত হয় মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ