হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে ছুরিসহ আটক এক ব্যক্তি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে ছুরিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। 

আটক যুবকের নাম রেজাউল (৩৮)। তিনি ওই উপজেলার কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে। 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি আছহাব উদ্দিন। 

চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিপন চৌধুরী বলেন, ভোট গ্রহণ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা