হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষধর সাপের কামড়ে তানজিনা আক্তার তাসনিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে উপজেলার পৌর সদরের মধ্যম ইয়াকুবনগর এলাকার মো. নুরল মোস্তফা রাশেদের মেয়ে।

নিহত তাসনিমের চাচা শাহেদ বেলাল জানান, বিকেলে নিজ বাড়ির উঠানে বসে খেলছিল তাসনিম। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাসনিম অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, শিশুর অপমৃত্যুর বিষয়টি তাঁরা অবগত নন। এ ব্যাপারে তাঁদের কেউ জানায়নি।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা