হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত কিশোরের নাম শিহাবুর রহমান সিফাত (১৫)। সে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শফি মাহমুদুর রহমানের ছেলে ও কাথারিয়া বাগমারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

সিফাতের বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম বলেন, আজ সন্ধ্যা সাড়ে টার দিকে সে পুকুর থেকে গোসল করে বাড়িতে ফিরছিল। এ সময় বাড়ির কাছেই বজ্রপাতের শিকার হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গুনাগারি একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডে সদস্য আবু তালেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি