হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌকা ডুবে ছেলের নিখোঁজে মায়ের মৃত্যু, বাবা অসুস্থ 

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিমের (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। 

রহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে। তিনি হাজী লায়েছ মিয়ার প্রথম সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। এ জন্য ব্যানার বানিয়ে বাজারে ও গ্রামের বিভিন্ন পয়েন্টে টাঙ্গিয়ে ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম মিয়া বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ তিনি পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান। ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যান। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান। 

রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ডুবুরিদের ধারণা নৌকা ডোবার সময় পানির তোড়ে রহিম মিয়া হয়তো নৌকার কেবিনে ঢুকে গেছে। ওই খানে গিয়ে আটকে গেছেন। কেবিনে ঢুকতে পারলে হয়তো লাশটা পাওয়া যাবে। নদীতে পানির প্রবল স্রোতের কারণে কেবিনে ঢুকতে পারছে না ডুবুরিরা। ষাট হাজার টাকা চুক্তিতে জীবন বাজি রেখে দুই দফা চেষ্টা করেছেন তাঁরা। 

মোখলেছুর রহমান বলেন, `ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছেন।' 

সন্দ্বীপে অন্যের ভিটার ওপর দিয়ে যুবদল নেতার সড়ক নির্মাণের চেষ্টা

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চুয়েটে আংশিকভাবে শুরু শিক্ষা কার্যক্রম, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা