হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া অব্যাহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়া অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল থেকে ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এর আগে গতকাল রোববার রাতে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছিল। সোমবার সকাল ১০টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.৮৪ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। 

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার বেলা ৩টায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এক নোটিশে প্রথম পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। ওই দিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরিবর্তন করে ২৫ আগস্ট রোববার সকাল ৮টা ১০ মিনিটে পানি ছাড়া হয়। এ জন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দৈনিক সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যোগ হয়। আর কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বন্দরের ছয় বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন পায়নি, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

অন্তর্বাসে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় আটক

চট্টগ্রাম নগরীতে ছিনতাই ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

পটিয়ায় কলা চুরির ঘটনায় সংঘর্ষ, একজন নিহত

চট্টগ্রামে চারতলার বেলকনি থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান আইসিইউতে অচেতন মা

টানেল দুর্ঘটনা: ‘আমার ৭ বছরের মেয়ে জানে না, তার মা আর নেই’

সাতকানিয়ায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান, আইসিইউতে সংজ্ঞাহীন মা