হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বেপরোয়া গতির ট্রাকচাপায় পথচারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির ট্রাকচাপায় মো. জসিম উদ্দিন (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জসিম বাগেরহাট জেলার মংলা থানার বাজিকারখণ্ড এলাকার তোফাজ্জল কারাজীর ছেলে। তিনি চাকরির সুবাদে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামমুখী একটি ট্রাক জসিমকে চাপা দেয়। এতে ট্রাকচাপায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন ঘোষ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামমুখী ওই ট্রাক বেপরোয়া গতিতে চলছিল। অনিয়ন্ত্রিত গতির কারণে পথচারী ওই ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা