হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দ্বিতীয় ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত, বসছে মেডিকেল বোর্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তির বয়স ৪৮ বছর। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী বলে জানান চিকিৎসকেরা।

৬ আগস্ট ৪৮ বছর বয়স্ক ওই পুরুষ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর আগের দিন পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, আক্রান্ত রোগী দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

এস এম হুমায়ুন কবীর আরও বলেন, আমরা তাঁকে নিয়ে সোমবার চিকিৎসকদের একটি বোর্ড মিটিংয়ে বসছি। মিটিংয়ে তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়টি আলোচনা হবে। এরপর আমরা সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে চিকিৎসা শুরু করব।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল জানান, তিনি দুই ডোজ করোনার টিকা নিয়েও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

এর আগে গত ২৮ জুলাই চমেক হাসপাতালে চট্টগ্রামে প্রথম এক নারী রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। তাঁর বাড়ি পটিয়ায়। এ নিয়ে দুজনের শরীরে রোগটি ধরা পড়ল।

এ রোগের চিকিৎসা ব্যয়বহুল তবে চমেক হাসপাতালে চিকিৎসাধীন প্রথম রোগীর জটিল অপারেশন সোমবার হওয়ার কথা রয়েছে বলে জানান চিকিৎসকেরা।

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা