হোম > সারা দেশ > চট্টগ্রাম

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির  কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমা অতিক্রম করায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে  খুলে দেওয়া হয়েছে।  এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

আজ রোববার সকাল ৮টায় ১৬টি জলকপাট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি  বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের।

প্রকৌশলী আব্দুজ্জাহের বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছিল। গতকাল শনিবার রাতে লেকের পানি ১০৮ ফুট মিন সি লেভেল অতিক্রম করে। রোববার সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৩২ ফুট মিন সি লেভেল হওয়ায় অর্থাৎ বিপৎসীমার অতিক্রম করায় লেক ব্যবস্থাপনা কমিটির পরামর্শে আমরা সকাল ৮ টায় কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট  দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে ১৬টি গেট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।’ 

কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল বলেও  তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড আরও ৩৩ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দৈনিক সর্বোচ্চ ২৩০ হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যোগ হয়। এদিকে আজ রোববার সকালে কপাবিকের ৫টি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু

‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক

চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল