হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাঙা ঘরে বৃষ্টির পানির ভয় নেই রুপনার মায়ের 

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইআদাম গ্রামে রুপনা চাকমার ঘরটির জরাজীর্ণ অবস্থাই বলছে, কতটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে এত দূর উঠে এসেছেন এই পাহাড়ি কন্যা। তবে এরই মধ্যে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনাকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রুপনার মা কালাসোনা চাকমা বলেন, ‘বৃষ্টি এলেই ওপরের ভাঙা টিন থেকে পানি পড়ত। টিভি, ডিশ ও পাকা ঘর পেলাম। আগে পাশের বাড়ি গিয়ে রুপনার খেলা দেখতাম, এখন নিজের টিভিতেই দেখব। প্রধানমন্ত্রীকে আমি নমস্কার ও আশীর্বাদ জানাচ্ছি, তিনি আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিছেন। আমার মেয়ে যখন বল খেলায় জিতেছে, আমার অনেক ভালো লাগছে।’

রুপনার বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, ‘গরিব পরিবারে জন্ম আমাদের, প্রধানমন্ত্রী একটা সুন্দর ঘর করে দিচ্ছেন, আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাদের লালন-পালন করেছে, আমাদের মাথা গোঁজার ঠাঁই হবে শুনে আমরা খুবই আনন্দিত, আমি আমার বোনের জন্য প্রাণভরে আশীর্বাদ করি, সে যেন আরও ভালো কিছু করে।’

ঘর তৈরির বিষয়ে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রুপনার বাসার কাজ এলজিইডির তত্ত্বাবধানে তৈরি করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। বাজেট ঘোষণা হলেই ঘরটি কেমন হবে আমরা জানাতে পারব এবং অতিদ্রুত এর কাজ করা হবে।’

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে আমরা ঘর তৈরির কার্যক্রম শুরু করে দিয়েছি। এক মাসের মধ্যেই সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা