হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই থানা থেকে পালানো আসামিকে ফের গ্রেপ্তার

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

দ্বিতীয়বার গ্রেফতার করা আসামি সাগর। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই থানা হাজত থেকে গ্রিল কেটে পালানো চুরির মামলার আসামি সাগরকে (২২) ফের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, বুধবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ আরও জানান, তাঁর বিরুদ্ধে আগে চুরির মামলা করা হলেও থানা হাজত থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। আসামিকে আজ বৃহস্পতিবার রাঙামাটি আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত: গতকাল বুধবার (১১ জুন) ভোরে সাগর নামে ওই আসামিকে কাপ্তাই থানার পুলিশ নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। এদিন সকাল ৯টায় সেই থানা হাজত থেকে গ্রিল কেটে পেছন দিয়ে পালিয়ে যান সাগর।

বৈরী আবহাওয়ায় আগামীকালও বন্ধ থাকবে চবির ক্লাস-পরীক্ষা

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

আর্জেন্টিনার জার্সি পরে রাতে আনন্দ-উল্লাস, সকালে পাহাড় ধসে নিহত সামিয়া

ফটিকছড়ির নিম্নাঞ্চলে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা

রেললাইনে পানি ওঠায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

ফ্লাইওভারে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, এনসিপি নেতা নিহত

ওমানে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সাতকানিয়ায় তলিয়েছে রাস্তাঘাট, পানিবন্দী মানুষ

আনোয়ারায় টানা বৃষ্টিতে খাল খননের মাটি ও পানি ঢুকছে ঘরে, ভোগান্তি

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল কিশোরীর