হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান, ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে শাহাদাত হোসেন বাবুল (৪৩), ফারুক হোসেন (৩০) ও জাকির হোসেন (৩৫) নামে তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মাদক কারবারি বাবুল ও ফারুককে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫টি ইয়াবা বড়ি।

অপর অভিযানে বেলা ২টার দিকে হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি জাকির হোসেনকে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি ইয়াবা বড়ি।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিজ নিজ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড