হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে দোলনচাঁপার সম্মাননা পেলেন ৮ নারী কর্মকর্তা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী উন্নয়ন ও সমাজসেবী সংগঠন দোলনচাঁপার সম্মাননা পেয়েছেন আট নারী কর্মকর্তা। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যের আলোকে গতকাল শনিবার রাতে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি নারী নেত্রী সুরাইয়া বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। 

সম্মাননা পাওয়া নারীরা হলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছাম্মৎ তাহমিনা আরজু, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, মহিলাবিষয়ক কর্মকর্তা বেগম নাজমুন নাহার, খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন্নাহার স্বর্ণা, উপজেলা তথ্যকেন্দ্র কর্মকর্তা শারমিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফেরদৌসী আক্তার, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উন্নয়ন গবেষক ড. শামসুন্নাহার চৌধুরী লোপা ও নারী উদ্যোক্তা বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি রুপা আহমেদ। 

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত আট নারী কর্মকর্তার হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ