হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের একক চিত্র প্রদর্শনী

প্রতিনিধি, রাঙামাটি

পার্বত্য অঞ্চলের প্রথম চিত্রশিল্পী প্রয়াত চুনিলাল দেওয়ানের একক চিত্র প্রদর্শনী চলছে রাঙামাটিতে। গতকাল রোববার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বাংলাদেশ আর্টিস্ট ফোরামের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে সভাপতিত্ব করেন জাতীয় চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা। এ ছাড়াও চিত্র প্রদর্শনীর উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, শিল্পী পুত্র দেবী প্রসাদ দেওয়ান প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দেশের শিল্পী থেকে শুরু করে প্রতিটি সেক্টরের গুণী মানুষগুলোকে মূল্যায়ন শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের গুণী চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের শিল্পকর্মগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের গুণী মানুষদের কার্যক্রম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটিতে স্মৃতি গ্যালারি নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা