হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে পরিত্যক্ত কক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিসসংলগ্ন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম মো. ইউসুফ মিয়া (৬৫)। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পরিবার জানায়, গতকাল দুপুরে ঘর থেকে বের হয়। এরপরে তিনি আর বাড়িতে যাননি। 

স্থানীয়রা জানান, ইউসুফ সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়িসহ বিভিন্ন স্থানে দিনমজুরি কাজ করতেন। 

রাউজান থানার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ডান কাঁধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে।’

লাশের নিচে রক্ত ছিলও বলে দাবি তাঁর। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২