হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে ফিশিং ভেসেল থেকে পড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি সিহার্ট-১ নামের একটি ফিশিং ভেসেল থেকে পড়ে মোহাম্মদ আলতাফ ও নুর উদ্দিন নামের দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলতাফ ভেসেলের সুকানি ও নুর উদ্দিন প্রধান বাবুর্চি ছিলেন। তাঁরা দুজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, একটি ফিশিং ভেসেল আরেকটি ভেসেল টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় টানার জন্য ব্যবহৃত রশি ছিঁড়ে গেলে রশির সঙ্গে লেগে পা পিছলে নদীতে পড়ে যান আলতাফ ও নুর উদ্দিন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ