হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজবন বিহারে মহা সংঘদান, সব প্রাণীর মঙ্গল কামনা

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটি রাজবন বিহারে মহা সংঘদান অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির রাজবন বিহারে মহা সংঘদান অনুষ্ঠান করেছে রাঙামাটি সদর উপজেলার বাসিন্দারা। আজ শুক্রবার সকাল ৯টায় রাজবন বিহারের দক্ষিণ মাঠে এ মহা সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধমূর্তি দান, দেশের সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা শেষে ধর্মসভা অনুষ্ঠিত হয়। পুণ্যার্থীদের উদ্দেশে পঞ্চশীল প্রদান করেন বনভান্তের অন্যতম শিষ্য ভৃগু মহাথের।

এ সময় অর্ধশতাধিক ভিক্ষুর উপস্থিতিতে রাঙামাটি সদর উপজেলার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো পুণ্যার্থী ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জানা গেছে, গত বছর থেকে রাঙামাটি সদর উপজেলার বাসিন্দারা এ মহা সংঘদান করে আসছেন। এবারের মহা সংঘদানটি ছিল দ্বিতীয়।

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছে স্বামী, শ্বশুর-শাশুড়ি

পটিয়ায় আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর, বিজয়ী মাসুম বলী

ফটিকছড়িতে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা

কর্ণফুলী দখল-দূষণের প্রতিবাদে তিন শতাধিক সাম্পানের শোভাযাত্রা

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর কারাগারে

সীতাকুণ্ডে যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

আজ থেকে ফের চালু ডিএপি সার কারখানা

চট্টগ্রামে পিস্তলের ১৫০ গুলিসহ দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার