হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুলি করে হত্যার হুমকি ছেলের: আদালতে বাবা-মা

চট্টগ্রাম প্রতিনিধি

টাকা চেয়ে না পেয়ে মারধরের পর নিজের মাকে গুলি করে হত্যার হুমকি দেন ছেলে। এ ঘটনার পর ছেলের নির্যাতনের শিকার বাবা-মা আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি চট্টগ্রামে বাকলিয়ার ইসহাকের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

গত বুধবার মোহাম্মদ আবুল মনছুর (৬২) নামে এক বৃদ্ধ বাবা ছেলে মো. নাজিম উদ্দিন (৩৫) ও ছেলের বউ সানজিদা আক্তার রূপাকে (২৮) আসামি করে চট্টগ্রাম আদালতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন। আবুল মনছুরের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কৈয়গ্রামে। তিনি নগরীর কাজীর দেউড়ি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।

বাদীর আইনজীবী জিয়া হাবিব আহসান বলেন, চট্টগ্রাম মহানগর হাকিম শরীফুল আলম ভুঞা ভুক্তভোগী মনছুরের অভিযোগটি সরাসরি এফআইআর হিসেবে নেওয়ার জন্য বাকলিয়া পুলিশকে নির্দেশ দিয়েছেন। ৩০ লাখ টাকা না দিলে ছেলে নাজিম উদ্দিন তাঁর মাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এ ছাড়া ছেলের হাতে বাবা-মা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। এর জন্য বৃদ্ধ বাবা-মা আদালতের দ্বারস্থ হয়েছেন।

আইনজীবী বলেন, ছেলে ও ছেলের বউয়ের নির্যাতনের কারণে তাঁরা এখন গ্রামের বাড়িতে যেতে পারছেন না। এর আগে ২০২১ সালের জুনে ছেলে নাজিম উদ্দিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে আবুল মনছর স্ট্রোক করেন। এ কারণে বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি।

আইনজীবী আরও বলেন, সর্বশেষ গত ২৬ অক্টোবর সন্ধ্যায় বাদীর বর্তমান বাসার ঠিকানায় আসেন ছেলে। এ সময় তাঁর মা রিজিয়া বেগমের কাছে ২৮ লাখ টাকা খোঁজেন। এই মুহূর্তে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয় বললে ছেলে তাঁকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। গলা টিপে ধরে মেরে ফেলার হুমকি দেন। এ সময় রিজিয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন। টাকা না দিলে মাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

আবুল মনছুর বলেন, ‘সন্তানদের বিরুদ্ধে কোনো বাবা-মা মামলা করতে চায় না। ছেলের নির্যাতন সইতে না পেরে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২