হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৬

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই থেকে বিদেশি পিস্তল ও মাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ পুলিশ চারজনকে আটক করে। এ সময় তাঁদের দেওয়া তথ্য অনুসারে, একই ইউনিয়নের ঘেরামারা আদর্শ গ্রাম থেকে স্বামী-স্ত্রী দুজনকে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক করে জোরারগঞ্জ থানা-পুলিশ।

আটককৃতর হলেন—উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. সুমন (৩০), মৃত রুবেল মিয়ার ছেলে মো. রাজু (২৪), আবুল বশরের ছেলে মো. সুমন (৩৪), মৃত মো. হারুনের ছেলে মো. রুবেল (১৯), ঘেরামারা আদর্শ গ্রামের মৃত আহম্মেদ সোবহানের ছেলে মো. মামুন (৩৪) এবং তাঁর স্ত্রী বিবি খতিজা (২৭)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় হুইস্কিসহ মো. রুবেল, মো. রাজু, মো. সুমন ও রুবেলকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্য অনুসারে ঘেরামারা আদর্শ গ্রাম থেকে ১৪ বোতল ভারতীয় তৈরি হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগাজিন, ২ রাউন্ড বুলেট, ০১ টি ব্যাটন স্টিকসহ মো. মামুন ও তাঁর স্ত্রী খতিজা বিবি কে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে চালান করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান নূর হোসেন মামুন। 

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়রের মেয়াদ শেষের আট মাসের কী হবে

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু