হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারী পাচারের মামলায় বাঘাইছড়ি পুলিশের অভিযানে ঢাকা থেকে ৩ জন গ্রেপ্তার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে বাঘাইছড়ি থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানী ঢাকার উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা পাচার চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৯ জুন বাঘাইছড়ির এক কলেজ পড়ুয়া ছাত্রীকে (১৭) রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণের পর সাধারণ ডায়েরি (জিডি) করে তার বাবা। পরে ২৬ জুন ঢাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। পরদিন ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজছাত্রী।

ওসি আরও বলেন, মামলার পর বাঘাইছড়ি থানা-পুলিশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা