হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিচ্ছন্ন নগরী গড়তে অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদ অভিযানে অংশ নেন চসিক মেয়র শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

পরিচ্ছন্ন নগরী গড়তে নগরজুড়ে অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে নিজের ছবিযুক্ত ব্যনার নিজ হাতে ছিঁড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ব্যস্ততম চকবাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে চসিক। অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। এই উচ্ছেদ কার্যক্রমে সরাসরি তদারকি ও নিজের ব্যানার নিজের হাতে টেনে ছিঁড়ে ফেলেন মেয়র ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

অভিযানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মেয়র বলেন, ‘যেহেতু আমি নিজের ব্যানার খুলে ফেলেছি কাজেই অন্যদের ব্যানারও অবশ্যই খুলে ফেলা হবে। যাঁরা ব্যানার লাগিয়েছেন, তাঁরা যদি নিজেরাই নিজেদের ব্যানার খুলতে পারেন, তাহলে আরও অনেক ভালো হবে এবং এটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।’

মেয়র শাহাদাত বলেন, ‘নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান—আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।’ তিনি আরও বলেন, ‘সপ্তাহজুড়ে চলমান এই কার্যক্রমে আশা করছি শহর অনেকটা ক্লিন হবে।’

অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক মালপত্র রাখায় দোকানমালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে হেঁটে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এক মাস ধরে সৌদিতে প্রবাসীর মরদেহ, শেষবারের মতো ছেলেকে দেখতে বৃদ্ধ বাবা-মায়ের আকুতি

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু, মিলবে যেসব সেবা

তফসিল ঘোষণা করা হলে পদত্যাগ করব: চসিক মেয়র

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসচেষ্টা: নেপালে পালানোর সময় হ্যাকার গ্রেপ্তার

চট্টগ্রামে গ্যারেজে ঢুকে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ের কামাল: ব্যবহার করেন ভারতীয় সিম, বিয়েও সেখানে, পেশা চোরাচালান

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত