হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির শাটল ভুল লাইনে যাওয়ার ঘটনায় একজন বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন ভুল লাইনে যাওয়ার ঘটনায় ষোলোশহর স্টেশনের সহকারী মাস্টার অভি সেনকে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রেলওয়ের পরিবহন বিভাগ বরখাস্তের আদেশের চিঠি দিলেও এটি জানাজানি হয়নি। আজ রোববার রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (পাহাড়তলী) মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। 

বরখাস্তের আদেশে করা হয়, বরখাস্তকালীন অভিযুক্ত ষোলোশহর স্টেশনের সহকারী মাস্টার অভি সেন বিভাগীয় পরিবহন দপ্তর, চট্টগ্রামে উপস্থিত থাকবেন। ওই সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতাদি পাবেন। 

ষোলোশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘ষোলোশহর স্টেশন থেকে দুদিকে রেললাইন গেছে। একটি দোহাজারী, আরেকটি হাটহাজারী। গত ২৪ এপ্রিল দোহাজারী লাইনে একটি তেলবাহী ট্রেনকে সংকেত দেওয়া হয়, পরে ওই লাইনটি পুনরায় আগের অবস্থায় ফিরে আনা হয়নি। 

ফলে ওই দিন রাত ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে চবির শাটল ট্রেনটি দোহাজারী লাইনে ঢুকে যায়। এতে ট্রেনটি ষোলোশহর ফরেস্ট গেট পর্যন্ত চলে যায়। 

ট্রেনচালক বিষয়টি বুঝতে পারেন। তিনি তৎক্ষণাৎ শাটলটি থামিয়ে দেন। পরে ট্রেনটি পেছনে নিয়ে এসে পুনরায় নির্ধারিত লাইনে বিশ্ববিদ্যালয়ে যায়। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টারকে বরখাস্ত করা হয়েছে।’ এই বিষয়ে অভি সেনের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক