হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে উদ্ধারের পর বনে ছাড়া হলো ৭ কেজি ওজনের অজগর 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি অজগর স‌াপ অবমুক্ত করা হয়েছে। আজ শনিবার সকালে  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম ম‌হিউদ্দিন চৌধুরী এবং রাম পাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হানসহ বন বিভাগের কর্মীরা অজগরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন অরণ্যে অবমুক্ত করেন। 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ম‌হিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান সাপটি ছয় ফুট লম্বা এবং ওজন প্রায় সাত কেজি।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাপ্তাই উপজেলার কেপিএম এলাকা থেকে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. ইমরান হোসেন ইমন, মাকসুদুর রহমান ও মো. আনোয়ারুল ইসলাম আকাশ সাপটিকে  উদ্ধার করেন।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন