হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বাইপাস দক্ষিণ ঘাটাস্থ রাস্তার মাথায় গত শনিবার রাত ৮টার দিকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-পৌর সভার ৬ নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে মো. কানন (২২) এবং ৭ নং ওয়ার্ডের বাহুলী গ্রামের আবু তাহেরের ছেলে মো. সায়েম (২৩)। 

গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার রাতে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর কর‍া হয়েছে। এ ঘটনায় র‍্যাব-৭-এর এসআই মো. জায়দুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

র‍্যাব সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা গত শনিবার রাত ৮টার দিকে পটিয়া বাইপাস রাস্তার পাশে দক্ষিণ ঘাটাস্থ এলাকায় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

পটিয়া থানার ওসি তদন্ত জানান রাশেদুল ইসলাম জানিয়েছেন, আজ সোমবার সকালে গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। 

জানা গেছে, গ্রেপ্তার দুই ছিনতাইকারী বাইপাসসহ পটিয়া পৌর সদরের বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল। এর আগেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ