হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোংরা পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে চার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আনারকলি আইসক্রিম কারখানা মালিক শিবলু দাশকে ৩০ হাজার, নিউ রুচি আইসক্রিম কারখানার মালিক নান্টু মিয়াকে ৩০ হাজার, ফল বিতাণের মালিক পারভেজকে ২৫ হাজার, চায়ের দোকান আবদুর সবুরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১