হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে সেরা চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয় 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত শুক্রবার উপজেলা শিক্ষা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে থাকে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। 

এদিকে কাপ্তাই উপজেলা পর্যায়ে চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা অভিনন্দন জানিয়েছেন। 

অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক মংসুইছাইন মারমা বলেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা সব সময় আন্তরিকতার সঙ্গে ক্লাসে পাঠদান করে থাকেন। আশা করছি আমাদের সাফল্য অব্যাহত থাকবে।’

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন