হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্টমার্টিন দ্বীপে চারদিকে ভাঙন, বিধ্বস্ত জেটি

প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপের চারদিকে ভেঙে গেছে। দ্বীপের একমাত্র জেটিটিও বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মানুষ আতঙ্কে থাকলেও নিরাপদে রয়েছে বলে জানা যায়।

জানা গেছে, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। পানির উচ্চতা বেড়েছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। গত তিন থেকে চার দিন ধরে সাগরের একই অবস্থা রয়েছে। জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফের এ প্রবাল দ্বীপের একমাত্র জেটিটি বিধ্বস্ত হয়েছে। যে জেটি দিয়ে পর্যটকসহ দ্বীপের বাসিন্দারা যাতায়াত করতেন।

সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, 'ইয়াসের তাণ্ডবে কবরস্থানের পশ্চিম দিকে ভেঙে গেছে। পূর্ব দিকেও ভেঙেছে। বেশ কিছু নারকেল গাছ উপড়ে গেছে। পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে গেছে। প্রিন্স সেভেন নামের এক হোটেলের বেশ ক্ষতিগ্রস্ত হয়। পথের বিভিন্ন জায়গায় ঢালাই উঠে খানাখন্দে পরিণত হচ্ছে।'

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের চারদিকে ভেঙে গেছে। বিশেষ করে দক্ষিণ পাশের এক জামে মসজিদের ক্ষতি হয়েছে। সে সঙ্গে জোয়ার ও ঢেউয়ের আঘাতে জেলেদের নৌকা নষ্ট হয়ে গেছে।

নুর আহমদ আরও জানান, এলাকার আশপাশের অবস্থা খারাপ হলেও সবাই নিরাপদে বাড়িতে রয়েছেন। সকল হোটেল প্রস্তুত করে রাখা হয়েছে। সংকেত দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ