হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় ২ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় ‘নিরূপণ ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘শাহ মজিদিয়া প্যাথলজি সেন্টার’ এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। 

অভিযানে দরবেশহাট রোডের মজিদিয়া প্যাথলজি সেন্টারে পরিচালক মোস্তাক আহমদকে চার হাজার টাকা ও নিরূপণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী সাংবাদিকদের জানান, ‘মেডিকেল প্র্যাকটিস আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইনে তাদের দুজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তাদের ল্যাব বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।’ 

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ প্রমুখ।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২